স্থানীয় সংবাদ

আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন করেছে গাজী মেডিকেল কলেজ হাসপাতাল

খবর বিজ্ঞপ্তি ঃ ১২ মে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, নার্সবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং নার্সিং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিবসের শুরুতে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি আনন্দঘন র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সোনাডাঙ্গা মেইন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী পরিচালক ডাঃ মোস্তফা আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্যসেবার প্রতিটি ধাপে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তরিকতা, সহমর্মিতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে নার্সরা রোগীদের পাশে থেকে মানবিক সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেনারেল ম্যানেজার মোঃ সাজ্জাদুল হাসনাত খান, এইচ আর ম্যানেজার মোঃ রুহিন বাবু এবং মেট্রন সুদর্শন বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নার্সেস দিবসের কেক কাটা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা নার্সদের পেশাগত নিষ্ঠা, মানবিকতা ও সেবামূলক মানসিকতার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে নার্সদের দক্ষতা উন্নয়ন ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৬ জন নার্সকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। শেষে সকল নার্সকে আন্তর্জাতিক নার্সেস দিবসের শুভেচ্ছা জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button