স্থানীয় সংবাদ
সাতক্ষীরায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান

# মামলা ১টি ও নগদ জরিমানা #
স্টাফ রিপোর্টার : খুলনা বিএসটিআই বিভাগীয় অফিস এবং সাতক্ষীরা সদর প্রশাসন এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে সাতক্ষীরার মাগুরা সদর স্টার সুপার আইসক্রিম কে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত আইসক্রিম প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী বিশ হাজার টাকা জরিমানা করেন। সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো: সাইফুল ইসলাম এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা পরীক্ষক (মেট্রোলজি, ভৌত) মোঃ রহিজ আহমেদ ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন । পণ্যের মান নিয়ন্ত্রণ ও ওজন পরিমাপে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



