খালিশপুর জুট মিলে শ্রমিক হয়রানীর অভিযোগ

# শ্রমিক সমাবেশ #
স্টাফ রিপোর্টার ঃ বিগত মাফিয়া সরকারের দোসর হিসেবে পরিচিত রেডিয়েন্ট গ্রুপের কর্মকর্তা সাজ্জাদ, সাখাওয়াত ও রায়হান বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করার লক্ষ্যে পরিকল্পিতভাবে শ্রমিক হয়রানি করছেন। শ্রমিকদের ন্যায্য পাওনা না দিয়ে মিলের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে গতকাল ভোর ৫টায় খালিশপুর জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এক জরুরি গেট সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন খালিশপুর জুট মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু দাউদ দীন মোহাম্মদ। সভায় বক্তব্য রাখেন, সৈয়দ হুমায়ুন কবির (সাধারণ সম্পাদক, খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন ঠিকাদার সড়ক পথ কর্মচারী ইউনিয়ন) শ্রমিক নেতা মোঃ আশরাফ আলী, মোঃ লুৎফর রহমান, মোঃ মনির হোসেন। ক্যাশিয়ার মোঃ সুলতান, মোঃ কামাল সরদার। শ্রমিক দল নেতা মোঃ সোবাহান ব্যাপারী, মোঃ কালাম মাস্টার।



