স্থানীয় সংবাদ

জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে জামায়াতে ইসলামী সংসদে ও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে : মোহাম্মদ মাহফুজুর রহমান

# এফডিইবি খুলনা মহানগরীর ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা #

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমৃপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদে ও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দলটি অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। তিনি বলেন, আদর্শিক রাজনীতি ও জনকল্যাণমূলক কর্মকা-ের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের কল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন। বৃহস্পতিবার (৪ জুন) রাতে নগরীর খালিশপুরস্থ প্লাটিনাম জুট মিলস অফিসার্স ক্লাবের মিলনায়তনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) খুলনা মহানগরীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
এফডিইবি খুলনা মহানগরী সভাপতি প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও প্রকৌশলী তিতুমীর হোসেন এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন এফডিইবি’র কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আব্দুছ ছাত্তার শাহ। বিশেষ অতিথি ছিলেন, এফডিইবি’র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোস্তফা কামাল, বিজেএমসি’র ডেপুটি জেনারেল ম্যানেজার (অব.) প্রকৌশলী মোল্লা আলমগীর, আইডিইবি খুলনা জেলা শাখা আহবায়ক প্রকৌশলী মো. সেলিমুল আজাদ, সদস্য সচিব প্রকৌশলী মো. হায়দার আলী, পিজিসিবি ডিপ্রোকৌস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী মো. ঈমান আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াসা ডিপ্রোকৌসের সভাপাতি প্রকৈশলী রফিকুল ইসলাম সরদার, কেডিএ ডিপ্রকৌসের সভাপতি প্রকৌশলী মো. মাহমুদ হাসান, কেসিসি ডিপ্রোকৌসের সেক্রেটারি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মিঠি, টিটিসি ডিপ্রোকৌসের সেক্রেটারি প্রকৌশলী আব্দুল হামিদ, পিজিসিবি ডিপ্রোকৌসের সেক্রেটারি প্রকৌশলী সাইদুর রহমান জয়, বিজেএমসি ডিপ্রকৌসের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাইমুর রহমান আশা, ওজোপাডিকো কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী দেলোয়ার হোসেন, ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ এর খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ইকরামুল কবির, মহিলা পলিটেকনিকের সিভিল টেকনোলজির বিভাগীয় প্রধান প্রকৌশলী মৌসুমি আক্তার, কুয়েট ডিপ্রোকৌসের মো. জাহিদ হোসেন, প্রকৌশলী তাইমিয়া বিন মোর্তজা, প্রকৌশলী মামুনূর রশিদ, প্রকৌশলী শাহিন আলম, প্রকৌশলী হোসেন আলী, প্রকৌশলী ইমরান হুসাইন, প্রকৌশলী সেলিম রেজা, প্রকৌশলী সাব্বির আহমেদ, প্রকৌশলী বোরহান উদ্দিন, প্রকৌশলী হাবিবুল্লাহ, প্রকৌশলী এসএম বুরহান, প্রকৌশলী নূর ইসলাম, প্রকৌশলী আবুল কালাম, প্রকৌশলী আব্দুল্লাহ, প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন প্রকৌশলী আরিফুল ইসলাম। সাংস্কৃতিক সন্ধ্যায় পরিবেশনা করেন প্রত্যাশা সাহিত্য সংস্কৃতিক সংসদের শিল্পী মো. সাজিদ হোসেন।
মহানগরী আমীর আরও বলেন, নির্বাচনের আগে দেশব্যাপী জামায়াতের পক্ষে ব্যাপক জনসমর্থন ও ইতিবাচক গণজোয়ার সৃষ্টি হয়েছিল। দেশের বিভিন্ন স্থানে, ট্রেনে, লঞ্চে ও পাবলিক যানবাহনে মানুষের মুখে মুখে দলের স্লোগান শোনা গেছে এবং গণজোয়ার সৃষ্টি হয়েছিলো। তবে নির্বাচনের দায়িত্বে নিয়োজিতদের ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় বিভিন্ন কৌশল ও ব্যবস্থার কারণে জনগণের প্রত্যাশার পূর্ণ প্রতিফলন ঘটতে দেয়া হয়নি বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশ জামায়াতে ইসলামী হতাশ নয়। দলটি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণের ন্যায্য অধিকার আদায়, সুশাসন প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলনে জামায়াতের ভূমিকা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button