স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ ডুমুরিয়ায় স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি জনি গাজীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার কাঁঠালতলা বাজারস্থ সাব্বির আহমেদের চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার মো. আতিয়ার গাজীর ছেলে।র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ভিকটিম বিথি আক্তার ও জনি গাজী সম্পর্কে স্বামী-স্ত্রী। চলতি বছরের ৫ মে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা পেট্রোল ঢেলে বিথি আক্তারের গায়ে আগুন ধরিয়ে দেয়। পরে চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ভিকটিমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পর বিথি আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা অপু গাজী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জনি গাজীকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button