স্থানীয় সংবাদ
খুলনা সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির শোক বার্তা

খবর বিজ্ঞপ্তি ঃ একুশে পদকপ্রাপ্ত শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালু ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এসএম জাহিদ হোসেনের বোন ফরিদা ইয়াসমিন কোটন-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ। এক শোক বার্তায় সংগঠনের আহবায়ক রকিব উদ্দিন পান্নু, বাপ্পী খান, মেহেদী মাসুদ খান, মোঃ মেহেদী হাসান ও শেখ জাহিদুল ইসলাম মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক শোক বার্তায় খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য সুনীল কুমার দাসের বড় ভাই স্বপন কুমার দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। খুলনা সাংবাদিক ইউনিয়ন উভয় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস প্রদান করে।



