১৭ জুনের মত বিনিময় সভা সফল করতে পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টারঃ আগামী ১৭ জুন সোনাডাঙ্গা সোলার পার্ক সচল ও ট্রেনিং সেন্টার চালুর করার বিষয় নিয়ে এক মত বিনিময় সভা সফল করতে পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনা প্রস্তুতি সভা মঙ্গলবার সকালে সোয়াট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে টিমটি সোলার পার্ক পরিদর্শন ও কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাথে সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এড. কুদরত ই খুদা, সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞ, এড, জাহাঙ্গীর সিদ্দিকী, মেরিনা যুথি, জাবেদ খালিদ জয়, খলিলুর রহমান সুমন, মনিরুজ্জামান মোড়ল, হাসান প্রমূখ। উল্লেখ্য, সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্কটি দীর্ঘ দির বন্ধ রয়েছে। বিদ্যুতের ব্যাপক লোডশেডিং-এর কারণে এখন সারা দেশে নবায়ন যোগ্য জ্বালানীর ব্যাপক চাহিদা বেড়েছে। কিভাবে সোলার ট্রেনিং সেন্টারটি চালু ও নবায়নযোগ্য জ্বালানী উৎপাদন করা যায় তা নিয়ে পরিবেশ সুরক্ষা মঞ্চ কাজ করছে।



