স্থানীয় সংবাদ

খুলনায় ইজিবাইক চালককে গুরুতর জখম করে গাড়ি ছিনতাই : হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টারঃ খুলনার বটিয়াঘাটা এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের অতর্কিত হামলায় সাব্বির হোসেন (১৯) নামে এক ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছেন। হামলায় আহত হওয়ার পর তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৭ জুন ।অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাব্বির হোসেন খুলনা শহরের বয়রা অঞ্চলের ব্যবসায়ী হুমায়ুন কবিরের ৫টি ইজিবাইকের নিয়মিত চালক। ঘটনার দিন সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে তিনি ইজিবাইকটি নিয়ে বের হন। দুপুরে সাব্বির তার ভাই মিলনকে মোবাইল ফোনে জানান যে, তিনি যাত্রী নিয়ে বটিয়াঘাটা থানার রানা রিসোর্ট পার্ক এলাকায় আছেন এবং সন্ধ্যার দিকে বাড়ি ফিরবেন। বিকেল সাড়ে ৫টার দিকে অন্য এক চালক রনি জানান যে, সাব্বিরকে বটিয়াঘাটা থানার বরইতলা গ্রামের মাঠের ভেতর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মারধর করে গুরুতর জখম করেছে এবং তার ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতচিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ভুক্তভোগী সাব্বির সেখানে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে জানতে পেরে ইজিবাইকের মালিক হুমায়ুন কবির গত ৭ জুন বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, ঘটনার দিন দুপুর ৩টা থেকে বিকেল ৫টার মধ্যবর্তী কোনো এক সময়ে দুর্বৃত্তরা সাব্বিরকে মারধর করে ইজিবাইকটি ছিনতাই করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button