স্থানীয় সংবাদ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে ব্লাস্টের মানববন্ধন

খবর বিজ্ঞপ্তিঃ ধর্ষণ আইন সংস্কার জোট, খুলনা জেলা শাখার আয়োজনে “ধর্ষণে ভুক্তভোগী ব্যক্তির ন্যায়বিচার নিশ্চিত করতে হবে” শ্লোগান নিয়ে খুলনা জেলা আইনজীবী সমিতির সামনে সোমবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ধর্ষণ আইন সংস্কার জোটের সভাপতি এ্যাড মোমিনুল ইসলামের নেতৃত্বে মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট ( ব্লাস্ট)। মানববন্ধনে জোটের সদস্য ছাড়াও আইনজীবীবৃন্দ উপিস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার ও রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন ও দ্রুত রায় কার্যকর করার আহ্বান জানান এবং নারী এবং শিশুর প্রতি সহিংসতার অন্যান্য মোকদ্দমাগুলিও যেন দ্রুত আলাদা ট্রাইবুনাল এর মাধ্যমে বিচার হয় সেই দাবী করেন। বক্তব্য প্রদান করেন, খুলনা জেলা ধর্ষন আইন সংস্কার জোট এর সাধারণ সম্পাদক শামীমা সুলতানা শিলু, কোষাধ্যক্ষ সালমা জাহান, ব্লাস্ট পরিচালনা কমিটির সহ সভাপতি হালিমা আক্তার খানম, আয়োজন এর সমাপ্ত ঘোষণা করেন উপদেষ্টা অশোক কুমার সাহা। ধর্ষণে ভুক্তভোগী ব্যক্তির ন্যায়বিচার নিশ্চিত করতে হবে মানববন্ধন এর সঞ্চালনা এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত কো-অর্ডিনেটর খুলনার ফাতেমা খন্দকার রিমা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button