স্থানীয় সংবাদ

খুলনা সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির প্রথম সভা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা সাংবাদিক ইউনিয়নের (রেজিঃ নং খুলনা-১০০৮) নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা মঙ্গলবার দুপুর ১২টায় ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক রকিব উদ্দিন পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন আহ্বায়ক কমিটির সদস্য বাপ্পী খান, মেহেদী মাসুদ খান, মোঃ মেহেদী হাসান, শেখ জাহিদুল ইসলাম। সভায় সংগঠনের বিভিন্ন বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সংগঠনকে ঐক্যবদ্ধ এবং গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে নেতৃবৃন্দ বলেন, ঐতিহ্যবাহী সংগঠন খুলনা সাংবাদিক ইউনিয়নের মর্যাদা ধরে রাখতে ঐক্যের কোন বিকল্প নেই। তাই সংগঠনের ঐক্যের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক মঞ্চে থেকে কাজ করার জন্য সকল সদস্যের প্রতি আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button