খুলনায় মহানগর ছাত্রদলের “শহীদ জিয়ার স্বপ্ন ও শিক্ষার্থীদের কথা” প্রতিযোগিতার পোস্টার প্রকাশ

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনায় এক বিশেষ প্রতিযোগিতার পোস্টার উন্মোচন করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় দলীয় কার্যালয়ে “শহীদ জিয়ার স্বপ্ন ও শিক্ষার্থীদের কথা” শীর্ষক প্রতিযোগিতার এই আনুষ্ঠানিক পোস্টার প্রকাশ করা হয়। পোস্টার প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক মোঃ তাজিম বিশ্বাস এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাজিম বিশ্বাস বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের দর্শন এবং সাধারণ শিক্ষার্থীদের ভাবনা ও অধিকারকে একসুতোয় গাঁথতেই আমাদের এই বিশেষ আয়োজন।” সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব তাঁর বক্তব্যে উল্লেখ করেন, এই প্রতিযোগিতার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তাভাবনা ও কন্টেন্ট তুলে ধরার একটি দারুণ সুযোগ পাবেন। পোস্টার প্রকাশের পর প্রতিযোগিতার নিয়মাবলী ও বিবরণী উপস্থিত নেতৃবৃন্দের মাঝে উপস্থাপন করা হয় এবং বিভিন্ন স্তরে পোস্টার বিতরণ করা হয়। খুলনা মহানগর ছাত্রদলের তৃণমূল পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে এই প্রতিযোগিতার বার্তা পৌঁছে দিতে এবং কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়ন করতে বিভিন্ন থানা, ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠান শাখার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, রিয়াজুল খান মুরাদ, শাকিল আহমেদ, সজল হোসেন, নাজিম উদ্দিন শামীম, আব্দুল আহাদ শাহিন, এস এম ইউসুফ, আরিফুল ইসলাম, হিমি বিশ্বাস, রাকিবুল ইসলাম সাজিদ, কামরুল ইসলাম, এনামুল হক মল্লিক, আবু ওবায়দা মাহিম, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, তরিকুল ইসলাম নকিব, জামিল আক্তার, আদনান আব্দুল মান্নান, রকিবুল ইসলাম, ইসরাইল হোসেন জিসান, ইমরান মল্লিক, মনিরুজ্জামান আবিদ, রিপন হাওলাদার, মোঃ সোহেল আহমেদ, মোঃ ফারহান, তরিকুল ইসলাম নাহিদ, মোঃ সজীব হোসেন, আবুল বাশার, মোঃ সাকিল খাঁন, আজিম শেখ, নাজমুল হুদা জনি, আল আমিন খান পলাশ, শাহরিয়ার নাফিস, ইমরান, আরমান, মোঃ মঈনুল ইসলাম মঈন, মোঃ ইয়াসিন শেখ, হাসান, নেহাদ, শাহিন, রানা ও ঈশান প্রমুখ।



