স্থানীয় সংবাদ

যশোরের বাঘারপাড়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি আজগর আলী আটক

যশোর ব্যুরো ঃ যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজগর আলীকে আটক করেছে পুলিশ। সোমবার ৮ জুন দিবাগত রাত ৩টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।আটক আজগর আলী বাঘারপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, আজগর আলী আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তার বিরুদ্ধে নাশকতা ও সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সোমবার গভীর রাতে পুলিশের একটি দল রামকান্তপুর গ্রামে অধ্যক্ষ আজগর আলীর বাড়িতে অভিযান চালায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। তিনি আরো জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাকে আদালতে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button