স্থানীয় সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়েকে নিয়ে অশ্লীল পোষ্ট কচুয়ায় যুবক গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি ঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করায় বাগেরহাটের কচুয়ায় মোঃ রসুল ওরফে রফিকুল(২৪) নামের এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনগত গভীর রাতে কচুয়া উপজেলা বাধাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গোলাম রসুল উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চতুর্থ শ্রেণীর কর্মচারী। কচুয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, চাঞ্চল্যকর রামিসা ধর্ষন ও হত্যার ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান কে নিয়ে ফেসবুকে একটি পোষ্ট করা হয়। বিষয়টি দৃষ্টি গোচর হওয়ায় গোলাম রসুল কে সোমবার রাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরপুর্বক গোলাম রসুল কে মঙ্গলবার বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।



