স্থানীয় সংবাদ

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে শ্রমজীবী মানুষের জীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে : মোহাম্মদ মাহফুজুর রহমান

# ট্রেড ইউনিয়ন সাংগঠনিক ও দাওয়াতি পক্ষ দায়িত্বশীল সমাবেশ #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, শ্রমজীবী মানুষের প্রকৃত অধিকার ও মুক্তি নিশ্চিত করতে হলে ইসলামী শ্রমনীতির পূর্ণ বাস্তবায়ন অনিবার্য। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের ন্যায্য পাওনা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানান। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে শ্রমজীবী মানুষের জীবন ক্রমেই দুর্বিষহ হয়ে উঠছে। বেতন বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সেই সুফল শ্রমিকদের কাছে পৌঁছাচ্ছে না। তিনি অভিযোগ করেন, সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তিনি বলেন, শ্রমিকদের প্রকৃত মুক্তি, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য নৈতিকতা, ইনসাফ এবং ইসলামী মূল্যবোধের সমাজব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
ট্রেড ইউনিয়ন সাংগঠনিক ও দাওয়াতি পক্ষ পালন উপলক্ষে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নগরীর খালিশপুর বিআইডিসি রোডস্থ শ্রমিক কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে ট্রেড ইউনিয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ও কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক খাঁন গোলাম রসুল। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, সাখাওয়াত হোসেন, কাজী মাহফুজুর রহমান, খালিশপুর থানা সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি বুলবুল কবির, দৌলতপুর থানা সেক্রেটারি খান মাহবুবুর রহমান জুনাইদ, আড়ংঘাটা থানা সভাপতি অধ্যাপক শাহিনুল ইসলাম, হরিণটানা থানা সভাপতি হেলাল উদ্দিন, সোনাডাঙ্গা থানা সভাপতি খান আব্দুল অহেদ ও সেক্রেটারি নুরুল হক, সদর থানার সেক্রেটারি মুরাদ সোহাগ, মো. হারুন, মো. রানা, মো. সাইদ, মো. ইমদাদ হোসেন, মো. মাসুদ, মো. কামরুল ইসলাম, মো. আবুল কালাম, মো. আব্দুল হাকিম, মো. বাদল মুন্সি, মো. মহসিন, মো. রফিকুল ইসলাম, মো. আবুল হোসেন, মো. সোহরাব, মো. আসলাম, মো. বারেক, মো. সাইফুল ইসলাম, মো. ফারুক প্রমুখ। এ ছাড়া সমাবেশে খুলনা মহানগরীর কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়ন, ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন, পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেলওয়ে শ্রমিক ইউনিয়ন, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন ও বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে মহানগরী আমীর বলেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরো বাড়িয়ে দিয়েছে। শুধু সীমিত সহায়তা বা ফ্যামিলি কার্ড দিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়; বরং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করাই সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত। তিনি বলেন, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় দেশের শ্রমিকরা অতীতে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করে আত্মত্যাগ দিয়েছে। কিন্তু এখনো শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও জীবনমানের কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। এ অবস্থায় শ্রমজীবী মানুষের স্বার্থে সরকারকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে দ্রুত নতুন মজুরি বোর্ড গঠন করতে হবে। যেখানে আট ঘণ্টার বেশি কাজ নেয়া হয়, সেখানে অতিরিক্ত সময়ের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। একইসাথে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে রেশনিং ব্যবস্থা চালু, কর্মসংস্থান বৃদ্ধি এবং শ্রমিকবান্ধব নীতি গ্রহণের দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button