স্থানীয় সংবাদ

খুবিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

খবর বিজ্ঞপ্তি ঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) উদ্যোগে আজ ১০ জুন (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জেডআরএফ’র ভাইস প্রেসিডেন্ট ও কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।
কর্মসূচির অংশ হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশন, খুলনা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবন সংলগ্ন স্থানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, খান বাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ, ফাউন্ডেশনের মনিটর কৃষিবিদ ড. এস এম ফেরদৌস, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) মিজানুর রহমান খান, এস্টেট শাখা প্রধান এস এম মোহাম্মদ আলী, প্রশাসন শাখা প্রধান মোঃ জাবেদ এলাহী, অডিট শাখা প্রধান এস এম আব্দুল্লাহ শাহানুর কবীর অয়ন, উপ-উপাচার্যের সচিব মোঃ শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button