স্থানীয় সংবাদ

প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারের অনন্য দলিল: খুলনা মহানগর বিএনপির অভিনন্দন

স্টাফ রিপোর্টার ঃ জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘জনমুখী, বাস্তবসম্মত ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অনন্য দলিল’ আখ্যা দিয়ে একে স্বাগত জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল ও দূরদর্শী বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন দলটির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১১ জুন) খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ এই ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই বাজেট দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সচল করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। বিশেষ করে রপ্তানিমুখী শিল্প, তৈরি পোশাক খাত এবং উৎপাদনশীল খাতের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর ও উৎসে কর হ্রাস করার যে প্রস্তাব করা হয়েছে, তা দেশের শিল্পায়নকে আরও গতিশীল করবে। এ ছাড়া ‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় বৃহৎ বরাদ্দ এবং বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য অবসরে গ্র্যাচুইটির প্রস্তাবনা এই সরকারের গণমুখী ও সামাজিক সুরক্ষামূলক দৃষ্টিভঙ্গির স্পষ্ট বহিঃপ্রকাশ। খুলনা অঞ্চলের সার্বিক উন্নয়নে বাজেটের প্রতিফলন আশা করে নেতৃবৃন্দ বলেন, এই জনবান্ধব বাজেটের সফল বাস্তবায়ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সমগ্র দেশের তৃণমূল মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করবে। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সাধারণ মানুষের করের বোঝা লাঘব করার যে আন্তরিক প্রয়াস বাজেটে দেখা গেছে, তা অতীতে নজিরবিহীন ছিল। বিবৃতিদাতারা আশা প্রকাশ করেন, এই সুপরিকল্পিত বাজেটের মাধ্যমে বাংলাদেশ নতুন করে জিডিপির কাক্সিক্ষত প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে এবং দেশের সামষ্টিক অর্থনীতি আবার শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেনÑ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খুলনা সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ; সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনি ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ; খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু ও সাধারণ সম্পাদক হাবীবুর রহমান বিশ্বাস; দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম. মুর্শিদ কামাল ও সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন এবং খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসসহ মহানগরের আওতাধীন ৫œ থানা ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button