আড়ংঘাটা বাইপাস সড়ক সংলগ্ন এলাকা হতে যুবকের লাশ উদ্ধার

# পুলিশের ধারণা সড়ক দূর্ঘটনার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে #
# সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর, সড়ক আইনে মামলা #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন বাইপাস সড়ক (আড়ংঘাটা নতুন রেল স্টেশনের বিপরীতে সংলগ্ন) এলাকা হতে বৃহস্পতিবার (১১ জুন) সকালে আড়ংঘাটা থানা পুলিশ অনিক পালোয়ান (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করে। নিহত ওই যুবক আড়ংঘাটা থানাধীন তেলিগাতি মধ্যপাড়া এলাকার বাসিন্দা লিটন পালোয়ানের ছেলে। নিহত ওই যুবক শারিরীক, মানসিক ও বাক প্রতিবন্ধী ছিলেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের প্রাথমিক ধারনা, হয়তোবা সড়ক দুর্ঘটনার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে। প্রাথমিক সুরতহাল ও ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ ভিকটিম পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ওই ঘটনায় আড়ংঘাটা থানায় সড়ক আইনে একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-২), বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাঈদ হোসেন। পুলিশ জানায়, খবর পেয়ে বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৭ দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন বাইপাস সড়ক (আড়ংঘাটা নতুন রেল স্টেশনের বিপরীতে সংলগ্ন ) এলাকার ঘটনাস্থলে যায় পুলিশ। নিহতের লাশ উদ্ধার ও পরিচয় শণাক্তের পর ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। নিহত ওই যুবক শারিরীক, মানসিক ও বাক প্রতিবন্ধী ছিলেন। পুলিশ আরো জানায়, প্রাথমিক সুরতহাল করাকালীন সময়ে নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। বিশেষ করে শরীরের বামপাশে আঘাতের চিহ্ন (পা ভাঙ্গা), মাথার কপালের ডানপাশে আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়েছে। পুলিশের প্রাথমিক ধারনা, হয়তোবা সড়ক দুর্ঘটনার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বুধবার (১০ জুন) বিকালেও নিহত ওই যুবক চায়ের দোকানে ঘোরাফেরা করেছিলেন। ধারনা করা হচ্ছে বুধবার (১০ জুন) সন্ধ্যা বা তার পরবর্তী যে কোনো সময় এই হতাহতের ঘটতে পারে। প্রাথমিক সুরতহাল ও ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ওই ঘটনায় আড়ংঘাটা থানায় সড়ক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাঈদ হোসেন জানান, ঘটনার খরব পেয়ে ঘটনাস্থলে যায়, মরদেহ উদ্ধার করে খুমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। প্রাথমিক সুরতহাল সম্পন্ন করি, নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সড়ক দূর্ঘটনার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে। দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করি। নিহত যুবক শারিরীক, মানসিক ও বাক প্রতিবন্ধী ছিলেন। ওই ঘটনায় সংশ্লিষ্ট থানায় সড়ক আইনে মামলা রুজু করা হয়েছে এবং মামলা তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আড়ংঘাটা থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান জানান, আড়ংঘাটা বাইপাস সড়ক সংলগ্ন তেলিগাতি এলাকায় এক যুবকের লাশ পড়ে আছে, এ খবরে ঘটনাস্থলে কর্মকর্তা পাঠায়। নিহত যুবকের লাশ উদ্ধার করে খুমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। নিহত যুবক শারিরীক, মানসিক ও বাক প্রতিবন্ধী ছিলেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে সড়ক দূর্ঘটনার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটতে পারে। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় সড়ক আইনে মামলা রুজু করা হয়েছে এবং তদন্তের কার্যক্রম চলমান রয়েছে।



