স্থানীয় সংবাদ

বিদেশি পিস্তল সহ গ্রেফতার আটক : রূপসা থানায় মামলা

স্টাফ রিপোর্টার : খুলনার রূপসায় বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে উপজেলার নৈহাটি ইউনিয়নের জহিরের বটতলা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ জেলার বেতগ্রাম উত্তরপাড়া এলাকার বাসিন্দা সুলতান মাহমুদ বাপ্পা (৩৬) তার শ্বশুরবাড়ি নৈহাটি ইউনিয়নের জহিরের বটতলা এলাকায় আসেন। সেখানে স্ত্রী নাজিফা ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শ্বশুর মো. রফিকুল ইসলাম বিষয়টি জানতে চাইলে বাপ্পা তার কাছে থাকা একটি পিস্তল বের করে ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। এ সময় বাড়ির সদস্যরা ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে অস্ত্রসহ ধরে রূপসা থানায় খবর দেন। পরে রূপসা থানার ওসি’র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তি ও অস্ত্রটি জব্দ করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, আটককৃত সুলতান মাহমুদ বাপ্পা গোপালগঞ্জ সদর উপজেলার বেতগ্রাম এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে। তার কাছ থেকে একটি খালি ম্যাগজিনসহ বাটযুক্ত বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে রূপসা থানার এস আই মশিউর রহমান বাদী হয়ে ১৮৭৮ সনের অস্ত্র আইনে ১৯ (এ) ধারায় অস্ত্রসহ আটক সুলতান মাহমুদ বাপ্পাকে আসামী করে একটি মামালা রুজু করেছেন। রূপসা থানার মামলা নং-১১, তারিখ-২০/৬/২০২৬ইং। অস্ত্রসহ আটককৃতকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button