স্থানীয় সংবাদ

খুলনায় ফেসবুক পেজে অপপ্রচার ও ব্লাক মেইলিংয়ের অভিযোগ

# নেপথ্যে কথিত সাংবাদিক রিয়াজ ও ফোন চোর রেশমি বিরুদ্ধে থানায় জিডি #

স্টাফ রিপোর্টার ঃ খুলনার সোনাডাঙ্গার বাসিন্দা মো: মূসা হোসেন খানের (৫৯) দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে এক চাঞ্চল্যকর ব্ল্যাকমেইলিং চক্রের তথ্য প্রকাশ পেয়েছে। অনুসন্ধানে জানা গেছে, “দৈনিক খুলনার চোখ” নামক বিতর্কিত ফেসবুক পেজ থেকে ভুক্তভোগীর বিরুদ্ধে চলা অপপ্রচারের নেপথ্যে রয়েছেন স্থানীয় কথিত সাংবাদিক রিয়াজ উদ্দিন এবং রেশমি নামের এক নারী। ঘটনার বিবরণ:
গত ২০ জুন সোনাডাঙ্গা থানায় মূসা খানের দায়ের করা জিডি নং-১৩৮৮ থেকে জানা যায়, গত ৫ জুন থেকে একটি ফেসবুক পেজ থেকে তাঁর নামে কুরুচিপূর্ণ অপপ্রচার ও হুমকি দেওয়া হচ্ছিল। ভুক্তভোগী ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কিছুদিন আগে মূসা খানের মোবাইল ফোনটি চুরি হয়, যার পেছনে সরাসরি জড়িত ছিলেন সন্দেহভাজন ‘রেশমি’। ফোনটি চুরি করার পর রেশমি ভুক্তভোগীর ব্যক্তিগত তথ্য ও কল রেকর্ড স্থানীয় কথিত সাংবাদিক রিয়াজ উদ্দিনের হাতে তুলে দেয়। রিয়াজ উদ্দিন উক্ত পেজের অ্যাডমিন হিসেবে সেই কল রেকর্ডগুলো বিকৃত (ম্যানিপুলেট) করে পেজে প্রচার করতে থাকে। কণ্ঠ সনাক্ত ও প্রমাণ: সংশ্লিষ্ট পেজে প্রকাশিত ভিডিও চিত্রে অভিযুক্ত রিয়াজ উদ্দিনকে সরাসরি দেখা না গেলেও, ভিডিওর নেপথ্য কণ্ঠে স্পষ্ট এবং নিখুঁতভাবে তাঁর গলার আওয়াজ শোনা গেছে। সাংবাদিকতার আড়ালে রেশমি ও রিয়াজ সিন্ডিকেট করে ভুক্তভোগীকে সামাজিকভাবে হেনস্তা ও ব্ল্যাকমেইল করছে বলে প্রমাণ মিলেছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button