স্থানীয় সংবাদ

পরিকল্পিত খুলনা বিনির্মাণে সকলকে সাথে নিয়েই কাজ করতে চাই

# বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময়কালে কেডিএ চেয়ারম্যান মনা #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ‘র নবনিযুক্ত চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, একটি আধুনিক, বৈষম্যহীন এবং পরিকল্পিত খুলনা মহানগরী গড়ে তুলতে সমাজের সব স্তরের মানুষকে সাথে নিয়ে কাজ করতে চাই। খুলনা সবার। খুলনাকে একটি নান্দনিক ও বাসযোগ্য শহর হিসেবে রূপান্তর করতে কোনো একক সিদ্ধান্ত নয়, বরং অংশীজনদের (স্টেকহোল্ডার) মতামতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন, বাংলাদেশের জনগনের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দিতে চাই। কেডিএ’তে আমাকে জনগনের প্রতিনিধি নিযুক্ত করে খুলনাবাসীর প্রতি তিনি তার প্রতিশ্রুতি পূরণের সূচনা করেছেন। উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত সকল প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে আধুনিক পরিকল্পিত খুলনা বিনির্মাণে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) কেডিএ ভবনে মতবিনিময় করতে গেলে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উন্নয়নকর্মীদের সাথে এমনি অভিপ্রায় ব্যক্ত করেছেন তিনি। কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এসময়ে উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য (এস্টেট) মোঃ ইকবাল হোসেন উপসচিব, সদস্য (প্রশাসন ও অর্থ) ও সচিব (অতিরিক্ত দায়িত্ব) এমএম মাহমুদুর রহমান উপসচিব, সদস্য (উন্নয়ন) ও সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন নিয়ন্ত্রণ) (অঃদাঃ) রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদসহ কর্মকর্তাবৃন্দ। কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা আরও বলেন, কেডিএ’র আওতাধীন এলাকার বিদ্যমান সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নির্ধারণ ও পরিকল্পিত খুলনা গড়ে তুলতে এ অঞ্চলের সকল দপ্তরের শীর্ষ কর্মকর্তা, রাজনীতিক, জনপ্রতিনিধি, উন্নয়ন কর্মী, সাংবাদিক, সাংস্কৃতিককর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময়ের মাধ্যমে করণীয় নির্ধারণ করবো। সেই করণীয় বা খুলনাবাসীর দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তুলে ধরবো। দুপুরে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এসোসিয়েশন (ইঋঋঊঅ) এর ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, সিনিয়র সিটিজেন, উন্নয়নকর্মী ও রাজনীতিক নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button