স্থানীয় সংবাদ

ডুমুরিয়া-ফুলতলা সার্ভেয়ারস এসোসিয়েশন’র নতুন কমিটি গঠন

# সভাপতি আফছার, সাঃ সম্পাদক পুরঞ্জয় #

স্টাফ রিপোর্টার ঃ খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা সার্ভেয়ারস এসোসিয়েশনের কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভা বুধবার সকালে উপজেলার গুটুদিয়ায় সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ। বক্তৃতা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা জামিল আহমেদ, জিএম আফছার উদ্দিন, পুরঞ্জয় কীর্তনিয়া, দুলাল দেবনাথ, শরীফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন সার্ভেয়ারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং ভূমি জরিপ-সংক্রান্ত সেবার মানোন্নয়নে নবগঠিত কমিটি আন্তরিকভাবে কাজ করবে। পাশাপাশি সংগঠনের ঐক্য, জবাবদিহিতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত কমিটির সভাপতি ডাঃ জিএম আফছার উদ্দিন , সাধারণ সম্পাদ পুরঞ্জয় কীর্তনিয়া,কোষাধক্ষ্য দুলাল দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলামকে করে ৩৩ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এদিকে নব গঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সকল সদস্যবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button