স্থানীয় সংবাদ

ছায়াবৃক্ষের উদ্যোগে খালিশপুর কলেজিয়েট গালর্স স্কুলে বৃক্ষরোপন

স্টাফ রিপোর্টারঃ গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় পরিবেশবাদী সংস্থা ছায়াবৃক্ষের আয়োজনে খুলনা নগরীর খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল প্রাঙ্গনে ৩১টি বেশি জাতের ফলদ গাছের চারা রোপন করা হয়। সংগঠনের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
বৃক্ষ একটি জীবন্ত সত্তা: পরম বন্ধু প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজ ফলদ গাছের প্রয়োজনীয়তা, উপকার, পরিবেশ সংরক্ষণে ভূমিকা, ভূমিক্ষয় রোধ, পুষ্টি চাহিদা পূরণ, বায়ুমন্ডলে অক্সিজেনের ব্যালেন্স রক্ষাসহ ইত্যাদি নানা গুরুত্বের বিষয় উল্লেখ করে গাছ রোপন এবং তার প্রতি যতœশীল হওয়ার জন্য আহ্বান জানান। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বছরে পাঁচ কোটি বৃক্ষ রোপনের বিষয়ে সবাইকে যার যার জায়গা থেকে এগিয়ে এসে উক্ত লক্ষ্য মাত্রা সফল করার জন্য অনুরোধ জানানো হয়।
সভায় বিশেষ উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী রাজিব আহমেদ, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল আলম, অভিভাবক প্রতিনিধি জাহিদুর রহমান, সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটির সম্পাদক খলিলুর রহমান সুমন, কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মনিরুজ্জামান রহিম, কেসিসি কর্মচারি ইউনিয়নের সভাপতি উজ্জল কুমার সাহা, সমাজসেবক রবিউল ইসলাম বিপ্লব, মইনুল হাসান মিঠু, তরিকুল আলম, সাইফুল আলম খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দা ইসরাত জাহান, শিক্ষক প্রতিনিধি মধুসূদন গাইন, আল আমিন হাজরা, অভিভাবক প্রতিনিধি আবু শেখ, বিএনপি নেতা শেখ সামসুর রহমান, আশরাফ হোসেন, আবু সালেহ, রিপন খান, হৃদয় হাশেম আসমত, আব্দুল হাই কালু, অভিভাবক নাসরিন আক্তার রিপা প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button