স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি ৪০ : মৃত্যু নেই

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। পরিচালক (স্বাস্থ্য) এর দপ্তর, খুলনা বিভাগের ১৪ জুলাই সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ২৩ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, যশোরে ৪ জন, নড়াইলে ২ জন এবং কুষ্টিয়া ও মাগুরায় ১ জন করে নতুন রোগী ভর্তি হয়েছেন। বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর ও সাতক্ষীরায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ জুলাই পর্যন্ত খুলনা বিভাগে মোট ১ হাজার ২৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৬১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৬৮ জন চিকিৎসাধীন রয়েছেন এবং এ পর্যন্ত ৫ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া ২১ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button