খুলনা বিএসটিআই ‘র বিভাগীয় অফিসের সার্ভিল্যান্স অভিযান

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরী এলাকায় মঙ্গলবার দিনব্যাপী সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খালিশপুর মজ গুন্নে মা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের উৎপাদিত ইউপিভিসি পাইপ পণ্যের লাইসেন্স গ্রহণের পরামর্শ দেওয়া হয়। খালিশপুর মুজকুন্নী ওসমান জি ফুড বেকারী প্রতিষ্ঠানকে তাদের উৎপাদিত ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের লাইসেন্স গ্রহণের জন্য তাগিদ দেওয়া হয় । খালিশপুর ২ নং নেভিগেট দাসপাড়া সুমন কেক কর্নার, প্রতিষ্ঠানকে তাদের উৎপাদিত কেক পন্যের লাইসেন্স গ্রহণের জন্য তাগিদ দেওয়া হয় । বৈকালী জংশন রোড কালাম অয়েল মিল প্রতিষ্ঠানকে উৎপাদিত হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া পন্যের লাইসেন্স গ্রহণের জন্য তাগিদ দেওয়া হয়। খালিশপুর বৈকালী জংশন রোড জুই ফুড প্রোডাক্টস প্রতিষ্ঠানের উৎপাদিত ব্রেড পণ্যের লাইসেন্স গ্রহণের তাগিদ দেওয়া হয়। খুলনা লবণ চরা খালের দক্ষিণ পাশে মতলব পাইপ এন্ড ফিটিংস প্রতিষ্ঠানের উৎপাদিত ইউপিভিসি পাইপ পণ্যের লাইসেন্স গ্রহণের তাগিদ দেয়া হয়। অভিযান ফিল্ড আফিসার (সিএম) মো: আব্দুল মান্নান, পরীক্ষক (মেট্রলজি) মো: রহিজ আহমেদ, পরীক্ষক (পুরোকৌশল,পদার্থ) ও মো: সাজিদ হাসান দীপ্র, এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক পরিচালিত হয়। জনস্বার্থে খুলনার বিএসটিআই বিভাগীয় অফিস এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।



