স্থানীয় সংবাদ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: তুহিন

# অগ্রগামী স্বেচ্ছাসেবী সংস্থার মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন বলেছেন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ-সুন্দর পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিকের উচিত অন্ততঃ একটি করে বৃক্ষ রোপণ করা। সামাজিক সংগঠনগুলোর এমন মহতী উদ্যোগ আমাদের সুন্দর দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশÑএই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘অগ্রগামী স্বেচ্ছাসেবী সংস্থা’র উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবক কথা বলেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানে তিনি সংগঠনের প্রতি শুভকামনা জানান এবং বৃক্ষরোপনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, জাসাস খুলনা মহানগরীর ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী জলিল এবং অগ্রগামী স্বেচ্ছাসেবী সংস্থার চেয়ারম্যান মঈনুল ইসলাম কিরণ। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৩১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী আফসার উদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক আমীন আহমেদ, ৩০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বুলবুল মোল্লা, সাধারণ সম্পাদক সওগাতুল আলম সগির, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লিটন, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, আসাদুজ্জামান, ইয়াকুব মোল্লা, জাকির হোসেন, বাবুল হোসেন, যুবনেতা আঃ রহিম, রাজু, মো. সোহাগ, জাহাঙ্গীর আলম, শায়লা পারভীন রিক্তা, ওয়াহিদা পারভীন রুমানা, রাশিদা আকতার ময়না, জাহিদ, আবু মূসা, মনির, মিজান, ড্যাফোডিল ডক্টর ড. শামীম, তাজু, মিঠু প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button