নগরীতে ৩৪০ বোতল ফেন্সিডিল এবং ১.৮ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় ৩৪০ বোতল ফেন্সিডিল সদৃশ ডরহপবৎবী ও ঊংশঁভ এবং ১.৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬, স্পেশাল কোম্পানি।
রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙা থানাধীন সোনাডাঙা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, র্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল সোনাডাঙা আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১৮০ বোতল ফেন্সিডিল সদৃশ ডরহপবৎবী, ১৬০ বোতল ঊংশঁভ এবং ১.৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেনÑখুলনা সদর থানা এলাকার বাসিন্দা বাবুল মোল্লার পুত্র মো. সাজ্জাদ হোসেন (২৬), এবং সাতক্ষীরা জেলার বাসিন্দা গোলাম সরোয়ারের পুত্র মো. আতাউর রহমান (৩৫)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।



