স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৭৩ সন্দেহজনক হাম রোগী ভর্তি

স্টাফ রিপোর্টার ঃ
খুলনা বিভাগে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭৩ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৯ জন। তবে এ সময়ে হাম সন্দেহে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য বিভাগের রোববার (৩০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন কুষ্টিয়ায় ২৯ জন। এরপর বাগেরহাটে ১৩, মাগুরায় ৯, খুলনায় ৭, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে ৫ জন করে, নড়াইলে ৪ এবং মেহেরপুরে ১ জন ভর্তি হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৭৩ জনের মধ্যে ২৯ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
১৫ মার্চ থেকে ১০ হাজারের বেশি সন্দেহজনক রোগী ঃ
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও দেখা যায়, ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট সকাল পর্যন্ত খুলনা বিভাগে মোট ১০ হাজার ১৬২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৬৯৫ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ৪০৫ জন।
এ সময়ে সন্দেহজনক হাম রোগে ৩৫ জনের মৃত্যু হয়েছে। তবে পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩৬৫ জন, এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা শূন্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে দীর্ঘ সময়ের মোট সন্দেহজনক রোগীর সংখ্যায় এগিয়ে রয়েছে কুষ্টিয়াÑ২ হাজার ৫৪৯ জন। এরপর খুলনায় ১ হাজার ৬৮১, মাগুরায় ১ হাজার ৫৫৪, যশোরে ৮৫৭, ঝিনাইদহে ৮৩১, নড়াইলে ৬৯৯, মেহেরপুরে ৫৯৫, বাগেরহাটে ৬০৩, চুয়াডাঙ্গায় ৫২০ এবং সাতক্ষীরায় ২৭৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button