স্থানীয় সংবাদ

খুলনা স্বাস্থ্য বিভাগের সেই প্রশসানিক কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার ঃ নানা অনিয়ম অবৈধ আর্থিক লেনদেনের কারণে খুলনা স্বাস্থ্য বিভাগের সেই প্রশাসনিক কর্মকর্তা এম সফিউর রহমানকে গত ২০ আগস্ট খুলনা স্বাস্থ্য বিভাগ খুলনা এর পরিচালক ডাঃ শেখ মোঃ মোশারফ হোসেন স্বাক্ষরিত স্মারকে (স্মারক নং-পস্বা/খুবি/শা-১/২০২৬) যশোর সিভিল সার্জন অফিসে বদলি করা হয়েছে। জানা যায়, সাম্প্রতিক সময়ে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো মোঃ হাফিজকে তেরখাদা বদলি একই সময়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের অফিস সহকারী মোঃ সারোয়ারকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে বদলি ও সাতক্ষিরা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার মোঃ তরিকুলকে খুলনা স্বাস্থ্য বিভাগে বদলি করা হয়। তবে এদেরকে আবারও অর্থের বিনিময়ে পূর্বের কর্মস্থলে বদলি করা হয়। বিষয়টি জানাজানি হলে খুলনা স্বাস্থ্য বিভাগ খুলনা পরিচালক ডাঃ শেখ মোঃ মোশারফ হোসেন প্রশাসনিক কর্মকর্তাকে বদলি করেন। এছাড়া এই প্রশাসনিক কর্মকর্তা বিরুদ্ধে এর আগে তিনি যখন খুলনা সিভিল সার্জন অফিসে কর্মরত ছিলেন তার বিরুদ্ধে আর্থিক লেনদেন ও অর্থ আত্মসাতের অভিযোগে বেশ কয়েকবার তদন্ত কমিটি গঠণ করা হয়। তবে তার বদলি ঠেকাতে বিভিন্ন রাজনৈতিক মহল দিয়ে তদবির নিয়ে ব্যস্ত রয়েছে বলে জনশ্রুতি রয়েছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগ খুলনার পরিচালক ডাঃ শেখ মোঃ মোশারফ হোসেন বলেন, প্রশাসনিক কর্মকর্তা কে এম সফিউর রহমানকে বদলি করা হয়েছে। কেউ অন্যায় অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দূর্নীতির বিরুদ্ধে সব সময়ে আমরা কঠোর অবস্থানে খুলনা স্বাস্থ্য বিভাগ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button