স্থানীয় সংবাদ

যশোরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিফাতসহ দুজন আটক

যশোর ব্যুরো ঃ যশোরে সরকার বিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রিফাতুজ্জামান রিফাত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী আজাদ ওরফে বোমারু আজাদকে আটক করেছে ডিবি পুলিশ।
আটকরা হলেন—যশোর সদর উপজেলার বলাডাঙ্গা কাজীপুর এলাকার ইন্তাজ আলীর ছেলে রিফাতুজ্জামান রিফাত এবং চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামের আয়ুব আলী মোড়লের ছেলে আজাদ ওরফে বোমারু আজাদ।
কোতোয়ালি থানা পুলিশের এসআই জিএম ইমরান হোসাইন রাজু জানান, সোমবার সকালে ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে বলাডাঙ্গা কাজীপুর এলাকা থেকে রিফাতুজ্জামান রিফাত এবং চাঁচড়া চেকপোস্ট এলাকা থেকে আজাদ ওরফে বোমারু আজাদকে আটক করে। পরে তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, আটক দুজনই সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার সন্দেহভাজন আসামি। সোমবার বিকেলে ওই মামলায় তাদের আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button