স্থানীয় সংবাদ

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিবন্ধী মানিক ব্যাপারীকে জেলে প্রেরণ : স্ত্রীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার ঃ মাদক সেবনকারীর বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে রূপসার কিসমত খুলনা গ্রামের শারীরিক প্রতিবন্ধী মানিক ব্যাপারীকে কারাগারে প্রেরণ ও পরিবারের সদস্যদের হয়রানির প্রতিবাদে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মানিক ব্যাপারীর স্ত্রী মিতানুর। এ সময় উপস্থিত ছিলেন মিনা এলিজাবেথ মন্ডল, মনির ব্যাপারী, রকি শেখ, সিরাজ ব্যাপারী, রতন ব্যাপারী, মিরাজ ব্যাপারী ও আয়শা মীম। লিখিত বক্তব্যে বলা হয়েছে, রূপসা উপজেলার কিসমত খুলনা গ্রামের বাসিন্দা প্রতিবেশী আব্দুল খালেক শেখ একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে মানিক ব্যাপারীর বাড়ির সামনে বহিরাগত লোকজন নিয়ে প্রকাশ্যে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য সেবন করে আসছেন। এ ব্যাপারে তাকে নিষেধ করলে পরিবারের সদস্যদের সাথে তুমুল বাকবিতান্ড হয়। গত ৬ জুলাই রাত ১০টার দিকে খলিল শেখ, শুভসহ কয়েকজন বাড়ির সামনে মাদক সেবন করছিলেন। এ সময় মানিক ব্যাপারীর স্ত্রী মিতানুর এহেন কাজে নিষেধ করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি-ধামকি প্রদর্শন করেন। গৃহবধূ মিতানুরের প্রতিবন্ধী স্বামী মানিক ব্যাপারী মাদক সেবনকারীদের বিরুদ্ধে কথা বলতে গেলে তার সাথেও হাতাহাতি হয়। পরবর্তীতে করিম শেখ, তার স্ত্রী রতœা বেগম, মাতা হালিমা বেগম, ভাগ্নে আমেনা, বড় ভাবেই মৌ ও তার বড় বোন জামায় মনি ষড়যন্ত্রমূলকভাবে মানিক ব্যাপারীর নামে আদালতে একটি মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়েছে প্রতিবন্ধী মানিক ব্যাপারী নাকি প্রতিপক্ষ আমেনা বেগমকে মারধর করেছে। যা আদৌও সঠিক নয়, কাল্পনিক, মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত। এ মামলায় মানিক ব্যাপারীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়। প্রতিবন্ধী মনির ব্যাপারী কারাগারে থাকায় তার স্ত্রী মিতানুর, তিন কন্যা সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় রয়েছেন। খেয়ে না খেয়ে সময় কাটাছে তাদের। অভিযুক্ত খলিল শেখ একটি ধর্ষণ মামলার আসামি। এসব মাদক সেবনকারীদের বিরুদ্ধে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করা হলেও এখনো দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এদিকে সুষ্ঠু বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন প্রতিবন্ধী মানিক ব্যাপারীর অসহায় পরিবার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button