ইসলামী আন্দোলনের ৩০নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

# সভাপতি মোঃ দেলোয়ার, সেক্রেটারী মোঃ ইসমাইল #
খবর বিজ্ঞপ্তি ঃ মঙ্গলবার, বিকাল ৪টায় ওয়ার্ড কার্যালয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সদর থানার ৩০ নং ওয়ার্ড সম্মেলন ওয়ার্ড সভাপতি মোঃ আফজাল হোসেন এর সভাপতিত্বে ও ওয়ার্ড সেক্রেটারী মোঃ ইসমাইল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী ইমরান হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আবূ তাহের,নগর সেক্রেটারি মাওলানা দীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ সালিম, নগর সহপ্রচার সম্পাদক গাজী ফেরদাউস সুমন। আরো উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, মোঃ শামসুল হক, মোঃ সোহরাব হোসেন , মোহাম্মদ মাসুদ রানা, মোঃ ফারুক হোসেন, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ হারুন অর রশিদ, হাফেজ মোঃ ওমর ফারুক , হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান , মোঃ জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, মোঃ মুজাহিদুর রহমান , মোঃ শরিফুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। সম্মেলনে ২০২৭-২৮ সেশনের জন্য ৩০ নং ওয়ার্ডের সভাপতি হিসাবে মোঃ দেলোয়ার হোসেন এবং সেক্রেটারী হিসাবে মোঃ ইসমাইল হোসেন কে মনোনীত করা হয়।



