স্থানীয় সংবাদ

খুলনা সিভিল সার্জনের বিরুদ্ধে অভিযোগকারী অভিযোগ করেননি

# অভিযোগকারীর স্বীকারোক্তি বদল #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দায়ের করা একটি লিখিত অভিযোগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগপত্রে অভিযোগকারী হিসেবে মো. আব্দুল আজীজের নাম থাকলেও তিনি দাবি করেছেন, ওই অভিযোগ তিনি করেননি। তার নাম ব্যবহার করে অন্য কেউ অভিযোগটি দায়ের করেছেন বলে জানিয়েছেন তিনি। আব্দুল আজীজ বলেন, গত ২৫ আগস্ট স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে অভিযোগের বিষয়ে ডাকা হয়। সেখানে তিনি স্পষ্টভাবে জানান, অভিযোগটি তার নয়। বিষয়টি তিনি তদন্তকারী কর্মকর্তাদের লিখিতভাবেও অবহিত করেছেন। মঙ্গলবার (১ েেসপ্টম্বর) এ বিষয়ে খুলনা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন বলেন, তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানসম্মান ক্ষুণœ করার উদ্দেশ্যেই এসব অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী নিজেই যখন অভিযোগটি অস্বীকার করেছেন, তখন অভিযোগের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগপত্রে আউটসোর্সিং কর্মচারী, চিকিৎসা সনদ, নিয়োগ, ক্রয় কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ করা হলেও এসব অভিযোগের কোনোটি এখনো তদন্তে প্রমাণিত হয়নি। বরং অভিযোগকারী অভিযোগটি অস্বীকার করায় অভিযোগের উৎস ও উদ্দেশ্য নিয়েও তদন্তের প্রয়োজন দেখা দিয়েছে। তদন্তকারী কর্মকর্তা খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম শাহরিয়ার বলেন, “তদন্ত চলমান রয়েছে। অভিযোগকারী প্রথমে স্বীকার করলেও পরে তিনি বলেছেন, অভিযোগটি তার দেওয়া নয়। তবে অভিযোগে উত্থাপিত সব বিষয় নিয়েই আমরা তদন্ত করছি।” এর আগে খুলনা সিভিল সার্জন ডা: মোছা: মাহফুজা খাতুন এর অনিয়ম অভিযোগে বিষয়ে তদন্তের জন্য গত ১৫ জুলাই খুলনা বিভাগ পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত দুই সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত তদন্ত কমিটি সভাপতি ছিলেন মেহেরপুর ২৫ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা: মো: সাজ্জাৎ হোসেন এবং সদস্য ছিলেন খুলনা বিভাগ পরিচালক (স্বাস্থ্য) এর সহকারি পরিচালক (প্রশাসন) ডা: এস এম শাহরিয়ার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button