স্থানীয় সংবাদ

মোংলায় ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ গোপাল সরকার (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল। র‌্যাব-৬ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোংলা থানাধীন দিগরাজ এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৬, সদর কোম্পানি। অভিযানকালে ৫০ কেজি অবৈধ গাঁজাসহ গোপাল সরকারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গোপাল সরকার মোংলা উপজেলার কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার করা ৫০ কেজি গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত গোপাল সরকারের বিরুদ্ধে বাগেরহাটের মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button