আমরা বৃহত্তর খুলনাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

# ডেঙ্গুর প্রকোপ ও প্রতিরোধে #
খবর বিজ্ঞপ্তি ঃ বর্ষা মৌসুমের সঙ্গে পাল্লা দিয়ে খুলনা বিভাগে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন রোগী। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে জানতে পারা যায় চলতি বছরের ১ জানুয়ারি হতে ৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭ হাজার ১৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং এর মধ্যে মৃত্যু হয়েছে ২১ জন। একই সাথে বৃদ্ধি পেয়েছে হাম ও চিকনগুনিয়ার প্রভাব।
নগরবাসীকে নিরাপদ ও সুরক্ষা রাখতে ইতোমধ্যেই নগরীর ৩১নং ওয়ার্ড জুড়ে মশক নিধনের নানা কার্যক্রম খুলনা সিটি কর্পোরেশন হাতে নিয়েছেন। দায়িত্বশীলদের পাশাপাশি, সাধারণ জনতার সচেতনতা বৃদ্ধি, বাসাবাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা, জলাবদ্ধতামুক্ত রাখতে সর্বসাধারণের যার যার অবস্থান হতে আরো সচেতন হতে সংগঠনের নেতৃবৃন্দ আহবান জানান। একইসাথে মাদক, সন্ত্রাস হতে নিরাপদ ও নিরাপত্তা বৃদ্ধিসহ সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সংগঠনের সভাপতি মোহাম্মাদ আরিফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সরদার আবু তাহের, সহ-সভাপতি সৈয়দ আলী হাকিম, সিরাজুল ইসলাম লিটন, এস এম মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার নাজমুল হুদা, সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, নাজমুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক মীর কাউসার মিজু, আইন সম্পাদক এ্যাডঃ জিনারুল ইসলাম, প্রচার সম্পাদক-কবি নাজমুল তারেক তুষার, অর্থ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ, শিক্ষক সাঈদা পারভীন, শিরীনা আক্তার প্রমুখ।



