খুলনা শিশু হাসপাতালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা শিশু হাসপাতালের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সোমবার হাসপাতালের বহির্বিভাগে আগত সকল রোগীদের ফ্রি টিকিট প্রদান করে চিকিৎসা পরাষ্ট্রের্শ প্রদান করা হয় এবং দুপুর দু’টায় প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং কেক কেটে দিবসটি উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও আহবায়ক খুলনা শিশু হাসপাতাল (এডহক কমিটি) মিজ হুরে জান্নাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও খুলনা শিশু হাসপাতালের কোষাধ্যক্ষ মমতাজ বেগম, খুলনা শিশু হাসপাতালের এডহক কমিটির সদস্য মোঃ শফিকুল আলম তুহিন, আজিজা খানম এলিজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ প্রদীপ দেবনাথ, তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসাল্ট্যান্ট, খুলনা শিশু হাসপাতাল এবং অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধান করেন ডাঃ মোঃ মুনির হোসেন, উপ-তত্ত্বাবধায়ক, খুলনা শিশু হাসপাতাল। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাসপাতাল পাঞ্জেগানা মসজিদের ইমাম হাফেজ মোঃ জসিম উদ্দীন ও অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ রুবাইয়া আক্তার, মেডিকেল অফিসার খুলনা শিশু হাসপাতাল। প্রতিষ্ঠা বার্ষিকীতে তত্ত্বাবধায়ক ও সিনিয়র কনসাল্ট্যান্ট ডাঃ প্রদীপ দেবনাথ উপস্থিত সকলকে হাসপাতালের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং তিনি হাসপাতালের উত্তরোত্তর মঙ্গল কামনা করে সকলের নিকট সহযোগীতার আহবান জানান। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা শিশু হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডাঃ শাহ্ মুরাদুর রহামন, সিনিয়র মেডিকেল ডাঃ অনুপ কুমার দে, ডাঃ আশীষ কুমার দেওয়ান, ডাঃ শাহীন আরা আখতার, ডাঃ শেখ মুনির আহম্মেদ, ডাঃ মোঃ নূর-এ-আলম সিদ্দিকী, ডাঃ মোঃ সাইফুল আরেফিন (টুটুল) ডাঃ এস, এম, মনিরুল ইসলাম, আরএমও ডাঃ মোঃ মাজহারুল ইসলাম, অন্যান্য কনসালট্যান্টবৃন্দ, মেডিকেল অফিসারবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) ডালিয়া সুলতানা এবং ডিপ্লোমা নার্সবৃন্দ ও কর্মচারীবৃন্দ।



