স্থানীয় সংবাদ

খুলনায় আমরা ডেঙ্গু সংক্রমণের দিক থেকে একটি বিপদজনক পরিস্থিতি মোকাবেলা করছি . .কেসিসি প্রশাসক মঞ্জু

# ২৯নং ওয়ার্ড অফিসে স্থাপিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনায় আমরা ডেঙ্গু সংক্রমণের দিক থেকে একটি বিপদজনক পরিস্থিতি মোকাবেলা করছি। খুলনা মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধে আমরা গত প্রায় তিন মাস পূর্ব থেকে কার্যক্রম পরিচালনা করছি। গতকাল প্রধানমন্ত্রীও ডেঙ্গু প্রতিরোধে ঢাকা থেকে দেশব্যাপি তিন মাসের কর্মসূচি ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আরো তিন মাস ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কার্যক্রম চলবে। একইসাথে জ¦রে আক্রান্ত রোগীদের জরুরিভাবে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের জন্য ইতোপূর্বে তিনটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছিল এবং আজ থেকে আরো তিনটি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। কেসিসি প্রশাসক আজ রবিবার সকালে নগরীর ২৯নং ওয়ার্ড অফিসে জ¦রে আক্রান্ত রোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ওয়ার্ড অফিসে স্থাপিত মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জ¦রে আক্রান্ত সকল নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক এ মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, জ¦রে আক্রান্ত রোগীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ইতোপূর্বে নগরীর ১৭নং ওয়ার্ডের আবু বকর খান আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে, ২২নং ওয়ার্ডের নতুন বাজার ভেড়িবাঁধে ও ৩০নং ওয়ার্ডের টুটপাড়া তালতলা মাতৃসদন হাসপাতালে ৩টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয় এবং আজ নগরীর ২৯নং ওয়ার্ড অফিস, ২৭নং ওয়ার্ড অফিস এবং ১৮নং ওয়ার্ডের নবপল্লী কমিউনিটি সেন্টারে আরো ৩টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। প্রতিনিয়ত ঔষধ স্প্রে করার কারণে বড় বড় ড্রেনগুলিতে মশার প্রজনন স্থান ধ্বংস হয়েছে উল্লেখ করে প্রশাসক আরো বলেন, এখন বিভিন্ন ছোট ছোট জলাধারে মশার বংশ বিস্তার হতে পারে সন্দেহে বাড়ি বাড়ি ঔষধ স্প্রে করা হচ্ছে। তিনি কেসিসি’র এ কার্যক্রমের সাথে নগরবাসীকে সম্পৃক্ত হয়ে নিজ নিজ বাড়িতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার আহবান জানান। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, সমাজসেবক জাফর উল্লাহ খান সাচ্চু, মো: গিয়াস উদ্দিন বনি, মেজবাহ উদ্দিন মিজু, ইউসুফ হারুন মজনু, শরিফুল ইসলাম জোয়ার্দার জলি, খান শহিদুল ইসলামসহ কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে প্রশাসক পর্যায়ক্রমে ২৭ ও ১৮ নং ওয়ার্ডে স্থাপিত ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন। ২৭নং ওয়ার্ড অফিসে কেসিসি’র সাবেক কাউন্সিলর মাজেদা খাতুন, সমাজসেবক আব্দুল জব্বার, সুজিত সাহা, মাহাবুব উল্লাহ শামীম, মেশকাত আলী, প্রিন্স তালুকদার, ১৮নং ওয়ার্ডের নবপল্লী কমিউনিটি সেন্টারে এস এম আসাদুজ্জামান মুরাদ, সরদার রবিউল ইসলাম রবি, মিজানুর রহমান মিজান, মো: ইমরান হোসেনসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর মুসলমান পাড়া, মিউনিপ্যাল ট্যাঙ্ক রোড, দোলখোলা এলাকায় চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button