স্থানীয় সংবাদ

মহানগরীর সাবেক কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শেখ মুহাম্মদ আশরাফ এঁর জানাজা দাফন সম্পন্ন

# খুলনা অঞ্চল জামায়াত নেতৃবৃন্দের শোক #

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী সাবেক কর্মপরিষদ সদস্য খুলনার সরকারি আজম খান কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ শেখ মুহাম্মদ আশরাফ (৮৭) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নগরীর টুটপাড়াস্থ নিজ বাড়িতে বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে শেষ নি:শ^াস ত্যাগ করেন। রাতে তাঁর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ আসর মরহুমের বাড়ির পাশে টুটপাড়া তালতলা হাসপাতালের পাশে বায়তুল শরফ জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়াসার চেযারম্যান বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, এনসিপির মহানগর সংগঠক আহম্মদ হামীম রাহাত, লেবারপার্টির মহানগর সভাপতি অধ্যক্ষ সাইফুদ্দোহা, খুলনা বিশ^বিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, মহানগরী অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক স ম এনামুল হক, মিয়া মুজাহিদুল ইসলাম, মোস্তফা আল মুজাহিদ, ইসলামী ছাত্রশিবিরের মহানগর সভাপতি রাকিব হাসান, তারবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা শেখ মোহাম্মদ অলিউল্লাহ, সমাজ কল্যাণ বিভাগের সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, প্রচার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, খুলনা জেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা এএফএম নাজমুস সউদ, শিক্ষক নেতা অধ্যাপক শহীদুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সাংবাদিক শেখ শামসুদ্দিন দোহা, মোজাহিদুর রহমান, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান টিংকু, ছাত্রশিবির নেতা আব্দুর রশিদ, শ্রমিক নেতা এস এ মুকুল, কাজী মাহফুজুর রহমান, হায়দার আলী নিরুসহ বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও শত শত মুসল্লী অংশ গ্রহণ নেন। পরে তাঁকে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
শেখ মুহাম্মদ আশরাফ ১৯৫৮ সালে খুলনা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, খুলনার সরকারি আজম খান কমার্স কলেজ থেকে এইচএসসি এবং বিকম পাশ করেন। পরে তিনি রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে একাউন্টিং এ মাস্টার্স পাশ করে চুয়াডাঙ্গা কলেজে প্রভাষক পদে কর্মজীবন শুরু করেন। পরে তিনি খুলনার প্লাটিনাম জুট মিলের কর্মকর্তা হিসেবে যোগদান করেন। স্বাধীনতার আগে তিনি খুলনার ব্রজলাল কলেজে প্রভাষক পদে যোগদান করেন। ১৯৭৫ সালে তিনি পদোন্নতি নিয়ে যশোর এম এম কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ১৯৭৭ সালে তিনি পুনরায় খুলনার ব্রজলাল কলেজে বদলী হন। ১৯৮৯ সালে তিনি খুলনার সরকারি আজম খান কমার্স কলেজে উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ১৯৯৯ সালে তিনি অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পান এবং ২০০০ সালে অধ্যক্ষ হিসেবেই অবসর গ্রহণ করেন। পরে তিনি এশিয়ান ইউনিভার্সিটি খুলনা ক্যাম্পাসের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ শুরু করেন এবং একবছর পর অবসরে যান। ২০০২ সালে তিনি জামায়াতে ইসলামীর রুকনিয়াতের শপথ নেন এবং শিক্ষা বিভাগের দায়িত্ব পালন করেন।
এরমধ্যে ১৯৭৩ সালে তিনি বাগেরহাট সদরের পাটরপাড়া গ্রামের শওকত আলী খন্দকারের মেয়ে সামছুন নাহারের সঙ্গে বিয়ে হয়। তাদের বড় মেয়ে সুমাঈয়া আশরাফ পিস স্কুলে শিক্ষকতা করেছেন। বড় ছেলে শেখ মুহাম্মদ জুবায়ের ইংল্যান্ডের স্থানীয় সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনার দায়িত্ব পালন করেন। ছোট ছেলে শেখ মুহাম্মদ জুনায়েদ আমেরিকার তেল-গ্যাস রিফাইন কোম্পানীর সেফটি এন্ড সিকিউরিটিতে চাকুরি করেন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী সাবেক কর্মপরিষদ সদস্য খুলনার সরকারি আজম খান কর্মাস কলেজের সাবেক অধ্যক্ষ শেখ মুহাম্মদ আশরাফ এঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম, মুহাদ্দিস রবিউল বাশার এমপি। অন্যরূপ বিবৃতি দিয়েছেন খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। অনুরূপ বিবৃতি দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগর সভাপতি রাকিব হাসান ও সেক্রেটারি ইসরাফিল হোসেন।
শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ শেখ মুহাম্মদ আশরাফ এঁর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাদের অনেক অবদান রয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button