খুলনা বিভাগে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৯৯৮৯ : মৃত্যু ৩৫

# গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২৪১ : মৃত্যু ১ #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে চলতি বছরে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৯৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৪১ জন। এই সময়ে চুয়াডাঙ্গায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর পরিচালক ডা: শেখ মো: মোশাররফ হোসেন স্বাক্ষরিত থেকে প্রকাশিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন করে ২৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৫৩ জন ভর্তি হয়েছেন। জেলা হিসেবে গত ২৪ ঘন্টায় খুলনায় ১০৭ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন, বাগেরহাটে ৭ জন, সাতক্ষীরায় ৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, যশোরে ৩৫ জন, ঝিনাইদহে ১০ জন, মাগুরায় ৩ জন, নগাইলে ১৩ জন, কুষ্টিয়ায় ৯ জন, চুয়াডাঙ্গায় ৪ জন এবং মেহেরপুরে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ সময়ে চুয়াডাঙ্গায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত চিকিৎসা শেষে ৮ হাজার ৬০১ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ২৪৩ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
জেলা হিসেবে খুলনায় ৩ হাজার ৭৪৮ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ১৫১ জন, বাগেরহাটে ১ হাজার ৫৬৫ জন, সাতক্ষীরায় ২১৪ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৪ জন, যশোরে ৯৫৬ জন, ঝিনাইদহে ২০২ জন, মাগুরায় ২০১ জন, নড়াইলে ৩৫১ জন, কুষ্টিয়ায় ২০৮ জন, চুয়াডাঙ্গায় ৬২ জন এবং মেহেরপুরে ১৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। মৃত্যুর হিসাবে খুলনা জেলায় ৯ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, বাগেরহাটে ৩ জন, যশোরে ২ জন এবং চুয়াডাঙ্গায় ১ জনের মৃত্যু হয়েছে।



