উর্দুভাষী জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ পুনর্বাসনসহ বিভিন্ন দাবিতে খালিশপুরে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের ৯টি জেলায় ১১৬টি ক্যাম্পে বসবাসরত অসহায় উর্দুভাষী বাংলাদেশী জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ পুনর্বাসন, বিদ্যুৎ সংযোগ সঠিকভাবে প্রদান সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় খুলনার খালিশপুরের কোহিনুর এলাকায় বাংলাদেশ উর্দুভাষী অধিকার আন্দোলনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি মোঃ শাহাবুদ্দিন আনসারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রুস্তম খানের পরিচালনায় মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শাহনাজ পারভিন, মোঃ শাকিল,আব্দুর রহমান ভোলা,আব্দুল খালেক, মোঃ জুমরাতি, মোঃ মুন্না, মোঃ হাশেমসহ খালিশপুরে বিভিন্ন ক্যাম্পে বসবাসকারী নারী-পুরুষ ও তাদের সন্তানেরা। সমাবেশে বক্তারা অবিলম্বে তাদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়ন করার আহ্বান জানান এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির আশু হস্তক্ষেপ কামনা করেন।



