স্থানীয় সংবাদ

যোগীপোল ইউনিয়ন বিএনপির ৮টি ওয়ার্ডের আংশিক কমিটি গঠন

# ঘোষণা করা হয় নাই ৮নং ওয়ার্ড বিএনপি’র কমিটি

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে যোগীপোল ইউনিয়ন বিএনপি-র আংশিক কমিটি গঠন করা হয়েছে। ঘোষণা করা হয়নি ৮নং ওয়ার্ড বিএনপির কমিটি। যোগীপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর মধ্যে শুধুমাত্র ৮নং ওয়ার্ড বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়নি। ঘোষিত কমিটির মধ্যে ১নং ওয়ার্ডে বিএনপি’র সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে জামির কাজীকে, সিনিয়র সহ-সভাপতি এ.কে.এম ফজলুল হক, সাধারণ সম্পাদক রশীদ পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সম্পাদক মিসেস খুকু মনি এবং সাংগঠনিক সম্পাদক আসাদ কাজীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মনিরুল আলম, সিনিয়র সহ-সভাপতি ফকির জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হাওলাদার, সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ ইকরাম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক সোহেল উদ্দিন আকন্দের নাম ঘোষণা করা হয়েছে। ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. হাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক আঃ করিম মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ বেলালীকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সাইফুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি মো. খায়ের তরফদার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জসিম, সিনিয়র যুগ্ম সম্পাদক তৌফাজ্জেল হোসেন বাবলু এবং সাংগঠনিক সম্পাদক রাসেল হাওলাদার।
৫নংওয়ার্ড বিএনপি’র সভাপতি মুন্সি আজমল হোসেন, সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সেলিম এবং সাংগঠনিক সম্পাদক মো. নাসির শেখকে দায়িত্ব দেওয়া হয়েছে।
৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. শুকুর আলী, সিনিয়র সহ-সভাপতি মো. আসলাম শেখ, সাধারণ সম্পাদক মো. জালাল ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. পলাশ এবং সাংগঠনিক সম্পাদক ডা. মো. ইসমাইল হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। ৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. শাহিন শেখ, সহ-সভাপতি মো. ইসমাইল মিয়াজী, সাধারণ সম্পাদক মো. শাহেদুজ্জামান জুমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আমজেদ শিকদার এবং সাংগঠনিক সম্পাদক টিটো খান এবং ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ তৈয়েবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি বেগ আব্দুস সাত্তার, সহ-সভাপতি মোঃ মাহাবুব শেখ, সাধারণ সম্পাদক মোঃ মাহামুদুল হাসান মৃদুল, সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ ফরিদ,সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম মুন্সী।
আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
দলীয় নেতৃবৃন্দের প্রত্যাশা, আংশিক কমিটি গঠনের মাধ্যমে যোগীপোল ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কর্মকা- জোরদার হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button