স্থানীয় সংবাদ

রূপসায় ভয়াবহ অগ্নিকা-ে ৮টি দোকান পুড়ে ছাই; সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীদের মাথায় হাত

রূপসা প্রতিনিধি : খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে রূপালী সী ফুড লিমিটেডের সামনে খুলনা-মোংলা মহাসড়কের পাশে সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে ভয়াবহ অগ্নিকা-ে ৮টি দোকানঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।
স্থানীয়দের ধারণা, কালামের ভাতের হোটেলের চুলা থেকে অথবা কোনো একটি দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনের সূত্রপাতের পর মুহূর্তের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস স্টেশন দূরে হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় ৪৫ মিনিট সময় লাগে। ততক্ষণে আগুন ভয়াবহ রূপ নিয়ে একের পর এক দোকানকে গ্রাস করে ফেলে। শেষ পর্যন্ত দোকানগুলো আগুনে পুড়ে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়।
অগ্নিকা-ে কালামের ভাতের হোটেল, রুবেলের সিগারেট ও ফ্লেক্সিলোডের দোকান, সুজনের মুদি দোকান, মোতালেবের চায়ের দোকান, আল আমিনের খৈল ভূষির দোকান, হুজুরের হোমিওপ্যাথিক ওষুধের দোকান এবং একটি পান-সিগারেটের দোকান পুড়ে ছাই হয়ে যায়।আগুনের ভয়াবহতা দেখে স্থানীয়রা নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয় জনসাধারণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ মুহূর্তে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য ছিল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। বছরের পর বছর কষ্ট, শ্রম ও পুঁজি দিয়ে গড়ে তোলা দোকানগুলো চোখের সামনে আগুনে পুড়ে তছনছ হতে দেখে তারা যেন বাকরুদ্ধ হয়ে পড়েন। আগুনের লেলিহান শিখার সঙ্গে পুড়ে যায় তাদের স্বপ্ন, সঞ্চয় ও জীবিকার অবলম্বন। বুকের ভেতরের বোবা কান্না আর চোখের পানিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button