খালিশপুর চরের হাটে কেসিসি প্রশাসকের মশারি বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বৃহস্পতিবার বিকেলে নগরীর চরেরহাটস্থ খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিম্ন আয়ের পরিবারের সদস্যদের মাঝে মশারি বিতরণ করেন। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে স্বেচ্ছাসেবী সংগঠন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর তিন মাস ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে বলেছেন। সেই নির্দেশনার আলোকে আমরা পরিচ্ছন্ন অভিযান জোরদার করেছি। সরকারি অফিস-আদালত শিক্ষা প্রতিষ্ঠান নিজ উদ্যোগে পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি নিজ নিজ বাড়ির আঙ্গিনাসহ আশেপাশে পরিষ্কার রাখার জন্য সকলের প্রতি আহবান জানান। নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সারমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কামাল উদ্দিন আহমেদ, সমাজসেবক অ্যাডভোকেট ফজলে হালিম লিটন ও কাজী শফিকুল ইসলাম। নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়লা আজীমের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিানুরাগী মো. আবু ইউসুফ বাবুল। অন্যান্যের মধ্যে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাবিবা খান, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম নান্টু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা, সহিল উদ্দিন, নিজামউর রহমান লালু, মো. শহিদুল ইসলাম, দিপক কুমার দত্ত, কাজী আসিফুর রহমান, মো. নাসিফ ইকবাল, এইচ এম এ সালেক, মো. সামছুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।



