স্থানীয় সংবাদ
খালিশপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি ঃ কেক কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে অবিচল বিশ^াসের ৫০ বছর প্রতিপাদ্যে খালিশপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আইএফআইসি ব্যাংকের খুলনা শাখার অধীনে পরিচালিত খালিশপুর উপশাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার অফিসার ইনচার্জ শেখ নাঈম আল মুকিত। শাখার কর্মকর্তা আসমাউল রশ্নিতা প্রান্তির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, ব্যাংকের বিভিন্নপর্যায়ের গ্রাহক, সুধিজন ও শুভানুধ্যায়ী। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন চিত্রালী বাজার দারুস সালাম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মারুফ হোসেন।



