নগরীতে হত্যা, সন্ত্রাসসহ আবাসিক হোটেলে দেহ-মাদক ব্যবসার প্রতিবাদে মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি ঃ হত্যা, সন্ত্রাসসহ নগরীর অধিকাংশ আবাসিক হোটেলগুলিতে অব্যাহত দেহ-মাদক ব্যবসার প্রতিবাদে নগরীর লোয়ার যশোর রোডস্থ দশতলা ভবনের বিপরীতে গতকাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন খুলনা সচেতন নাগরিক সমাজের সভাপতি কমঃ মিজানুর রহমান বাবু। সভায় বক্ততা করেন ২৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক যথাক্রমে ইফতেখার হোসেন বাবু, মোঃ জাহাঙ্গীর হোসেন। অন্যান্যাদের মধ্যে বক্তৃতা করেন নাগরিক সমাজ, খুলনার নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড. বাবুল হাওলাদার। বৃহত্তর আমরা খুলনাবাসী’র সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, নাগরিক নেতা সিরাজউদ্দিন সেন্টু, নাগরিক নেতা জামাল উদ্দিন মোড়ল, নাগরিক নেতা জুয়েল হোসেন সাদ্দাম, বেবীট্যাক্সি ইউনিয়নের সভাপতি আকবার হোসেন, পাদুকা মালিক সমিতির নেতা হুমায়ুন কবীর বাবু, হকার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সালেহ উদ্দিন কালে, যুবনেতা রুবেল হোসেন, যুবনেতা মোঃ কলিমুল হক তামিম প্রমুখ। বক্তারা সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এক হয়ে খুলনাবাসীকে লড়াই করার আহবান জানান। সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত খুলনাসহ আবাসিক হোটেল ব্যবসা পরিচালনার জন্য প্রশাসনের প্রতি দায়িত্ব পালনের আহবান জানান।



