স্থানীয় সংবাদ

নগরীতে বর্নাঢ্য আয়োজনে শিশু অধিকারসপ্তাহ পালন

স্টাফ রিপোর্টার ঃ শিশুদের অধিকার, সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয়ে খুলনায় উদযাপিত হয়েছে শিশু অধিকার সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে শিশু সুরক্ষা জোট, খুলনার উদ্যোগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে র‌্যালি, চিত্রাঙ্কন, জীবনের গল্প বলা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জোটের সদস্য সংগঠনসহ ২৫টি সংগঠনের প্রতিনিধি এবং ৬৫ জন শিশু অংশ নেয়। অনুষ্ঠানে র‌্যালির উদ্বোধন করেন জাতীয় মহিলা অধিদপ্তর, খুলনার উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা এবং খুলনা জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম। উদযাপন কমিটির আহবায়ক সিলভী হারুন এর সঞ্চালনায় ও শিশুদের অংশগ্রহণে সমগ্র অনুষ্ঠানটি মনোমুগ্ধকর হয়ে পড়ে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম। এ সময় শিশু সুরক্ষা জোটের সভাপতি শামীমা সুলতানা শিলু, সাধারণ সম্পাদক এম. নাজমুল আজম ডেভিড, সহসভাপতি সিলভী হারুন এবং সহসভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদস্য সংগঠনের প্রতিনিধিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুরভী বিশ্বাস, অশোক দাস, এম সাইফুল ইসলাম, আলাউদ্দিন শেখ, পূর্ণিমা সরকার, হুমায়রা, তৈয়বুর ইসলাম রাজিব এবং ইসরাত আরা হীরা, সুকুমার রায়, রেখা বৈরাগী,পুর্ণিমা, আলভী শেখ, এড নুরুন্নাহার, রাজিব,শায়লা, পার্থ,শিমলা, হুমায়রা প্রমূখ। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিশুদের অধিকার, সুরক্ষা ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও জীবনের গল্প বলার আয়োজন অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
বক্তব্যে খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তারিকুল ইসলাম শিশুদের দেশ গড়ার কারিগর হিসেবে উল্লেখ করে তাদের আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন। তিনি শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
অতিথিদের বক্তব্য এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন শিশু সুরক্ষা জোটের সভাপতি শামীমা সুলতানা শিলু।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button