বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় কবি আব্দুল হাই শিকদারকে বিএফইউজে-এমইউজে খুলনার অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাবেক সভাপতি, বিশিষ্ট নজরুল গবেষক প্রখ্যাত কবি আব্দুল হাই শিকদারকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী ও সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানাসহ নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। অনুরূপ বিবৃতি দিয়েছে বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র ও মুক্তচিন্তার অগ্রপথিক আব্দুল হাই শিকদার তাঁর সুদীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনে বস্তুনিষ্ঠ ও সাহসিকতার সাথে সাংবাদিকতা পেশাকে এগিয়ে নিতে অনন্য অবদান রেখেছেন। তিনি কেবল একজন দক্ষ সংবাদকর্মী বা সংবাদিক নেতাই নন, একই সাথে বাংলা সাহিত্য ও গবেষণায় তাঁর রয়েছে অবিস্মরণীয় কীর্তি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ওপর তাঁর গবেষণামূলক কাজ ও গ্রন্থসমূহ নজরুলচর্চাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। তাঁর এই বহুমুখী প্রতিভা এবং পেশাদারিত্বের দীর্ঘ অভিজ্ঞতা এখন দেশের প্রধান সংবাদ সংস্থা বাসস-কে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। নেতৃবৃন্দ মনে করেন, বর্তমান সময়ে রাষ্ট্রীয় গণমাধ্যম ও সংবাদ সংস্থার গুরুত্ব অপরিসীম। জনগণের দোরগোড়ায় সঠিক, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বাসস-এর কার্যকারিতা আরও বাড়িয়ে তোলার মোক্ষম সময় এটি। কবি আব্দুল হাই শিকদারের মতো একজন দূরদর্শী, সৎ ও অভিজ্ঞ ব্যক্তিত্বের হাতে বাসস পরিচালনা বোর্ডের দায়িত্ব অর্পিত হওয়ায় প্রতিষ্ঠানটি তার পেশাদারিত্বের মানদ-কে আরও সুদৃঢ় করতে সক্ষম হবে। তাঁর নেতৃত্বে বাসস মুক্ত গণমাধ্যমের বিকাশ এবং দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবেÑএমনটাই আমাদের প্রত্যাশা। শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, কবি আব্দুল হাই শিকদার সবসময়ই সাংবাদিক সমাজের অধিকার, মর্যাদা এবং পেশাগত উৎকর্ষের পক্ষে সোচ্চার থেকেছেন। তাঁর এই নতুন নিয়োগ দেশের সামগ্রিক সাংবাদিকতা অঙ্গনের জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের। তাঁর প্রাজ্ঞ নেতৃত্ব বাসস-কে নতুন দিগন্তে নিয়ে যাবে এবং সাংবাদিক সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সহায়ক হবে। আমরা আল্লাহর দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। সেই সাথে বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তাঁর এই নতুন দায়িত্ব পালনকালে সর্বাত্মক সাফল্য ও উত্তরোাত্তর সমৃদ্ধি কামনা করছি। কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদারের হাত ধরে দেশের সংবাদমাধ্যম আরও এক ধাপ এগিয়ে যাকÑএই আমাদের আন্তরিক শুভকামনা।



