স্থানীয় সংবাদ

খুলনায় দুর্গাপূজার নিরাপত্তায় ১২০০ পুলিশ সদস্য মোতায়েন

# প্রেস বিফ্রিংয়ে কেএমপি কমিশনার #
# ১১৯টি পূজাম-পে তিন স্তরের নিরাপত্তা #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘেœ উদযাপন নিশ্চিত করতে ১২০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। মহানগরীর ১১৯টি পূজাম-পে ঝুঁকি ও গুরুত্ব বিবেচনায় তিন স্তরে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় নজরদারি, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধর্মসভা মন্দির পরিদর্শন শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমান। প্রেস ব্রিফিংয়ে কেএমপি কমিশনার বলেন, দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব যেন শান্তিপূর্ণ, আনন্দমুখর ও নির্বিঘœ পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে কেএমপির পক্ষ থেকে নিñিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ১৬ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে ১২০০-এর বেশি পুলিশ কর্মকর্তা ও সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে থেকেই প্রস্তুতি, নজরদারি ও প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম চলছিল।
কেএমপি কমিশনার জানান, এ বছর খুলনা মহানগরীতে মোট ১১৯টি পূজাম-পে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এর মধ্যে ৫৩টি অধিক গুরুত্বপূর্ণ, ৫০টি গুরুত্বপূর্ণ, ১৩টি সাধারণ এবং তিনটি পারিবারিক পূজাম-প হিসেবে চিহ্নিত করা হয়েছে। পূজাম-পের গুরুত্ব ও ঝুঁকি বিবেচনায় তিন স্তরে বিভক্ত করে নিরাপত্তা দেওয়া হচ্ছে।
নিরাপত্তাব্যবস্থার বিষয়ে তিনি বলেন, পূজাম-প ও আশপাশের এলাকায় নিয়মিত পুলিশি টহল, চেকপোস্ট, নিরাপত্তা দল, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, স্ট্যান্ডবাই পুলিশ টিম এবং তদারকি দল দায়িত্ব পালন করছে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারির পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও জনসমাগমপূর্ণ এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি যানবাহন চলাচল ও পার্কিং নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। মো. সাজ্জাদুর রহমান বলেন, ইতোমধ্যে খুলনা মহানগরীতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত এ আনন্দঘন পরিবেশ বজায় রাখতে কেএমপির নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি পূজাম-পে আগত সনাতন ধর্মাবলম্বীসহ সংশ্লিষ্ট সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button