স্থানীয় সংবাদ

খুলনায় গ্রাম সংযুক্তি কার্যক্রমে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণার্থীরা

# সংশ্লিষ্টরা বলছেন : পেশাগত দক্ষতা, সমস্যার উত্তরণ ও
কৃষকবান্ধব সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রশিক্ষন #

স্টাফ রিপোর্টার : কৃষি বিষয়ে বাস্তব জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা), গাজীপুরের ৩৪তম প্রশিক্ষণ ব্যাচের প্রশিক্ষণার্থীরা খুলনায় গ্রাম সংযুক্তি কার্যক্রমের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার তত্ত্বাবধানে বটিয়াঘাটা এবং দাকোপ উপজেলার মাঠপর্যায়ে কৃষি কার্যক্রম, কৃষকদের সমস্যা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষি সম্প্রসারণ সেবার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের করছেন শিক্ষার্থীরা। বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ৪ দিন ব্যাপী (১৬-১৯ অক্টোবর) পর্যন্ত প্রশিক্ষনার্থীরা বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় এ কার্যক্রমে অংশ গ্রহন করছেন।
খুলনায় গ্রাম সংযুক্তি কার্যক্রমের অংশ হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনার উপপরিচালকের কার্যালয় এবং সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ে নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী স্থানীয় কৃষি কার্যক্রম পর্যবেক্ষণ, কৃষকদের সঙ্গে মতবিনিময় এবং মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করছেন। প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব কৃষি পরিস্থিতির সঙ্গে সমন্বয় করার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি কৃষকের উৎপাদন সমস্যা, ফসলের ব্যবস্থাপনা, কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ এবং কৃষি উন্নয়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জন করছেন। একই সাথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ফলে প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা, সমস্যা বিশ্লেষণের সক্ষমতা এবং কৃষকবান্ধব সেবা প্রদানের মানসিকতা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে দক্ষ ও দায়িত্বশীল কৃষি কর্মকর্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি
দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষিপ্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকের জীবনমান উন্নয়নে দক্ষ কৃষি কর্মকর্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণে অংশ গ্রহন করছেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাসিনা খাতুন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বদরুন নেছা, বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমান, সৌরভ অধিকারী, সুমনা রানী হালদার ও মোহাম্মদ ইকরামুল হক। তদারকি কর্মকর্তা হিসাবে দায়িত্বপালন করেছেন সিনিয়র সহকারী পরিচালক (কৃষি সম্প্রসারণ), জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা)’র মোহাম্মদ আনিসুজ্জামান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button