স্থানীয় সংবাদ

খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ১ লক্ষাধীক টাকা জরিমানা

# জনস্বার্থে অভিযান চলমান রাখার আশ^াস সংশ্লিষ্টদের #

স্টাফ রিপোর্টার : বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় সমূহ খুলনার নিত্যপণ্যের বাজার ভোক্তাদের নিয়ন্ত্রনে রাখাসহ নিয়মবর্হিভূত কেনাবেচা ব্যাপারে সংশ্লিষ্টদের নিয়মিত বাজার তদারকিসহ অভিযান অব্যহত রয়েছে। ওই ধারাবাহিকতায় রবিবার (১৮ অক্টোবর) ভোক্তা অধিকারের ৫ টিমের তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম নেতৃত্বে খুলনা মহানগরীর সদর ও সোনাডাঙা থানার নিরালা মোড় ও খানজাহান আলী রোড এলাকায় অভিযান চালিয়ে স্কলার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও অপরাধ পুনঃসংগঠন করার অপরাধে ১ লক্ষ টাকা এবং লাজ ক্লিনিক এন্ড হেলথ কেয়ার কে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহার করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ও সদর থানার আমতলা ও খানজাহান আলী রোড এলাকায় অভিযান চালিয়ে মদিনা এন্টারপ্রাইজ কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ হাজার টাকা এবং আনিছা এন্টারপ্রাইজ কে পন্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়। কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে মিরপুর উপজেলার হারু মোড় বাজার এলাকায় অভিযান চালিয়ে মাহফুজা ফার্মেসি কে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেন সংশ্লিষ্টরা। অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে অভিযান চলমান রাখার আশ^াস সংশ্লিষ্টদের। এ ব্যাপারে জাতীয় ভোক্তা-অধিকার খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ সেলিম জানান, খুলনার নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমাদের নিয়মিত তদারকিসহ অভিযান অব্যহত আছে। ভোক্তার অধিকার লঙ্ঘিত করলে ওই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে জরিমানা আরোপসহ আদায় করা হচ্ছে। জনস্বার্থে আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button