খুলনায় ৭৩ অভিযানে ৯ লাখ মিটার জাল ও ১৮ কেজি মা ইলিশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : মা ইলিশ নিরাপদ প্রজন নিশ্চিত করতে খুলনাসহ সারা দেশে চলছে ২২ দিনের নিষোজ্ঞা। গেল আট অক্টোবর মধ্য রাত হতে গতকাল বৃহস্পতিবার ২২ অক্টোবর পর্যন্ত ১৬ দিনে খুলনার মোট ৯টি উপজেলায় মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পরিচালিত হয় ৭৩টি। এছাড়া মোইল কোর্ট পরিচালিত হয় ২৯ বার। এর মধ্যে প্রায় ১৮ কেজি মা ইলিশ উদ্ধার ও ৯ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার পূর্বক বিনিষ্ট করা হয়। পাশাপাশি সাধারণ মানুষ ও জেলেদের সচেতন করতে মাইকিং ও ১১৯ টি মাছের আড়ত পরিদর্শন ও ২৩টি মাছ ঘাট পরিদর্শন করা হয়েছে বলে জানিয়েছে খুলনা মৎস্য অধিদপ্তর। এ সময় ইলিশ ধরা, ক্রয়-বিক্রয় ও পরিবহন, বিপননেও রয়েছে নিষেধাজ্ঞা।
বিষয়টি নিয়ে খুলনা জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান বলেন, ইলিশের প্রজননের সময়ে সরকারীভাবে ২২ দিন ইলিশ ধরা বন্ধ। আমরা মা ইলিশ রক্ষায় খুলনার বিভিন্ন উপজেলায় ইতোমধ্যে টাস্কফোর্স গঠন করেছি। নিয়মিত টহল এর পাশাপাশি জনসচেতনতার জন্য মাইকে প্রচার করা হচ্ছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরন ও বিক্রির সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আমরা ইলিশ সম্পদ সংরক্ষণ অভিযান অব্যহত রাখার পাশাপাশি প্রকৃত জেলেদের আমরা সরকারী ভাবে ভিজেএফ এর মাধ্যমে খাদ্য সহায়তা দিতে মোট ৩ হাজার ৯৮৬ টি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দিয়েছি প্রায় ৯ দশামিক ৬৫ মেট্রিকটন । বিভিন্ন উপজেলা থেকে জেলেদের তালিকা করা হয়েছে। সেভাবে আমরা চাউল দিব। এছাড়া আমরা নিয়মিত নজরদারি করব। যদি কোন ব্যক্তি আইন অমান্য করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। তাৎক্ষনিক মোবাইলকোর্টের মাধ্যমে জেল জরিমানা করা হবে।



